ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সেগুলো সমাধানের দাবি জানান।

পরে তিনি বেনাপোল পৌরসভা এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির ২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় সরকারি সফরের অংশ হিসেবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

সভায় ব্যবসায়ীরা বেনাপোল বন্দরের বিভিন্ন অনিয়মের বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং সেগুলো সমাধানের অনুরোধ জানান। শুল্ক ফাঁকি ও ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পাশাপাশি যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত নন, তাঁদের সঠিকভাবে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান ব্যবসায়ীরা।

তিনি বলেন, যশোরের বেনাপোল স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং এটি রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। ‘আমি জাস্ট দেখার জন্য আসলাম। এখানে কতটুকু সীমাবদ্ধতা আছে। যারা ব্যবসায়ীরা আছে বা কাস্টমস কর্মকর্তারা আছেন, দুই পক্ষের কথা শুনে আমরা চেষ্টা করব এটা সমাধানের জন্য।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আল্টিমেটলি এখান থেকে যদি বেশি রেভিনিউ আসে তাহলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ, আমরা চেষ্টা করছি সব বন্দরের সক্ষমতা বাড়াতে।’

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন,

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিকেল ৫টায় বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারার স্থানও পরিদর্শন করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে যশোরের পথে রওনা দেন।

প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬