ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় থেকে প্রায় চার কোটি টাকার ১৮টি সোনার বার জব্দ করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য পুলিশের। এ সময় মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরার একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মো. শামিনুল হক।

গ্রেপ্তার মো. আলাউদ্দীন (৫২) উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের প্রয়াত গোলাম রসুলের ছেলে।

দুপুরে শার্শা থানায় সংবাদ সম্মেলনে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন বলেন, সকাল গোপন খবর পেয়ে মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করা হয়।

তবে তার সঙ্গে থাকা অপর দুইজন কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার পাওয়া যায়। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জব্দ করা সোনার ওজন দুই কেজি ৯০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান সহকারী পুলিশ সুপার।

তিনি বলেন, এ ঘটনায় শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

আপডেট সময় : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬