ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,হবিগঞ্জ প্রতিনিধি: দেশের অন্যতম পরিপাটি চা বাগান হিসেবে পরিচিত ছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান। তবে অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে গত কয়েক বছর ধরে বাগানটির কার্যক্রমে নানা সমস্যা দেখা দিয়েছে। শ্রমিকসংকটের পাশাপাশি এবার সাপ্তাহিক মজুরি না পেয়ে চরম বিপাকে পড়েছেন বাগানের শ্রমিকরা। দিনভর হাড়ভাঙা পরিশ্রম করেও সোমবার মজুরি না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাঁদের।

সাবেক মন্ত্রী মুর্শেদ খানের মালিকানাধীন এ চা বাগানটি বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট শ্রমিকদের ভাষ্য। এর প্রভাব পড়ছে সাধারণ শ্রমিকদের জীবনে। তাঁদের অভিযোগ, নিয়মিত মজুরি দিতে পারছেন না বাগান কর্তৃপক্ষ। এতে পরিবার-পরিজন নিয়ে দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

সোমবার ছিল শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পাওয়ার দিন। কিন্তু নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ মজুরি পরিশোধ করতে পারেনি। ফলে শত শত শ্রমিক টাকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। সপ্তাহ শেষে মজুরি হাতে পেয়ে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন তাঁরা। এবার মজুরি না পাওয়ায় সংসারের খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা।

বাগানের শ্রমিক খেলু নায়েক বলেন, ‘বাগানের অবস্থা ভালো নয়, দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। মালিকপক্ষ নিয়মিত শ্রমিকদের টাকা দিতে পারছে না। আজ মজুরি না পেয়ে সবাই ফিরে গেছেন। সপ্তাহ শেষে মজুরি পেলে তা দিয়ে চাল-ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সংসার চালাই। এখন টাকা না পেলে আমরা কীভাবে চলব?
’
চা বাগানের শ্রমিকদের অনেকেই স্বল্প মজুরিতে কোনো রকমে সংসার চালান। তাঁদের আয় দিয়ে পরিবারের খাবার, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ মেটানোই কঠিন। এর মধ্যে মজুরি অনিয়মিত হয়ে পড়ায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই বাগানে এ ধরনের সমস্যা চলছে।

বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কমেড নায়েক বলেন, ‘কবে মজুরি দেওয়া হবে, সে বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।’

এদিকে বাগানের ম্যানেজার সোহাগ মাহমুদ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে কবে নাগাদ শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বাগানের ব্যবস্থাপক সোহাগ মাহমুদ বলেন,আর্থিক সংকটের কারণে শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তবে কবে নাগাদ পরিশোধ করা হবে, সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।তিনিবলেন একটি ঋণের চেষ্টা চলছে। মঙ্গলবার ঋণ পাওয়া গেলে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা

আপডেট সময় : ০৯:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬