ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়াইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইসমাইল মিয়া (২৭)। তিনি ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া পরিবারের সদস্যদের মারধর করছিলেন। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া ঘটনাস্থলে যাওয়ার পথে ছাতিয়াইন বাজার এলাকায় পৌঁছালে ইসমাইল তাঁর ওপর হামলা করেন। এতে পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হন।

পরে স্থানীয় লোকজন ইসমাইল মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইলকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ইসমাইল মিয়া তাঁর মা-বাবাকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সেখানে গেলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনিও আহত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে সাজা দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬