ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিংসংলগ্ন আলম মটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল।

পরে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী ‘স্টার লাইন এসি’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ১৮ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগমের মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।

এসআরবি-১৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬