ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক-২ টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ ২০২৫-২০২৬ অর্থবছরে যশোরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৯ রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরে অভয়নগর উপজেলায় স্কুল চলাকালে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন।

আটক জুলিয়া আফরিন উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত তৈয়ব দফাদারের মেয়ে এবং মোস্তাফিজুর রহমান বাহিরঘাট গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর সোমবার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন বাথরুমে প্রবেশ করে এবং মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়। বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়। এসময় সে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে মামলা করেন। ওসি (তদন্ত) আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের ঘটনাটি অভিভাবক ও তার স্বজনরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জুলিয়া আফরিনকে জানান। এরপর তিনি কোন? পদক্ষেপ না নিয়ে অভিযুক্ত শিক্ষককে দপ্তরি মোস্তাফিজুর রহমানের সাহায্যে পালিয়ে যেতে সহায়তা করেন। যে কারণে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। ওসি (তদন্ত) জানান, অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক-২

আপডেট সময় : ০২:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬