ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য একটি গোপন চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এই চিঠি পাঠানোর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এস-৪০০ পাওয়ার বিষয়ে দেশটি আশাবাদী। চিঠিতে এস-৪০০ সরবরাহের দাবি করা হয়েছে। মোহসেন রেজাই নামের নিরাপত্তাপ্রধান মস্কো সফরের সময় পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মস্কো সফরের পর রেজাই জানান, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া রাশিয়া থেকে ইরানে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়েও কথাবার্তা হয়েছে।
ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার পরিকল্পনা রয়েছে। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা চীন ও রাশিয়ার মতো শক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার সুপারিশ করেছেন।
নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন বাধাগ্রস্ত হলেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে উৎসাহিত হয়েছে।
প্রতিনিধির নাম 

























