ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় হতাহতের সংখ্যা ৩০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাজারে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে এ হামলা চালানো হয়।

হুতিদের সংবাদ সংস্থা সাবা হামলাকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ উল্লেখ করে জানিয়েছে, হামলায় ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। হুতিদের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের এসব অপরাধ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্মৃত একটি বিষয়ে পরিণত হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সৌদি বিমানবাহিনী শুক্রবার তিন দফা বিমান হামলা চালিয়েছে, যার ফলে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। তিনি বলেন, ‘এসব নৃশংস অপরাধের জবাব দেওয়া হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

এদিকে, শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরানের সমর্থনপুষ্ট হুতিরা দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় হতাহতের সংখ্যা ৩০

আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬