ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দাপট যেন থামছেই না। বয়স ৩৯ ছুঁইছুঁই, তবু মাঠের পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বার জিতেছেন গোল্ডেন বুট। সেই সঙ্গে একাধিক রেকর্ড গড়ে লিগের ইতিহাসের পাতায় নিজের নাম আরও শক্ত করেছেন মায়ামি অধিনায়ক।

এখানেই শেষ নয়। আরও কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। লিগে আরও কয়েকটি আক্রমণের ক্যাটাগরিতে শীর্ষস্থানে আছেন তিনি—ম্যাচ প্রতি গোলে প্রথম (০.৮৭), গোল অবদানে প্রথম (৪৩), এক ম্যাচে একাধিক গোলে যৌথভাবে প্রথম (৬), প্রতি ৯০ মিনিটের গোলে দ্বিতীয় (০.৯১)।

চলতি মৌসুমে ২৬ গোলের মধ্যে মাত্র একটি এসেছে পেনাল্টি কিক থেকে। মানে ২৫টি গোল করেছেন পেনাল্টি ছাড়া। এমএলএস ইতিহাসে এক মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে ২৮ গোল করে এই তালিকাতে শীর্ষে আছেন তিনি নিজেই।

২০২৫ সালে ২৯ বার গোল করেছিলেন মেসি। প্রতিযোগিতার ইতিহাসে কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করলেন তিনি।

শেষ তিন মৌসুম বিবেচনায় আনলে মেসি সব মিলিয়ে করেছেন ৭৫ গোল। লিগ ইতিহাসে তিন মৌসুম মিলে যা দ্বিতীয় সর্বোচ্চ। টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করে এমএলএস ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি এখন ২০২৩ সালের গোল্ডেন বুট জয়ী ডেনিস বোয়াঙ্গার (২০২৩-২৫) পাশে।

লিগের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি মৌসুমে অন্তত ৪০ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। ২০২৬ মৌসুমে তিনি ৪৩ গোলে অবদান রাখলেন। তাতে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার তালিকায় তৃতীয় তিনি।

শেষ তিন মৌসুমজুড়ে মেসি মোট ১২৭ গোলে অবদান রেখেছেন, যা লিগ ইতিহাসে নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের (৯৮, ২০২৪-২৬) চেয়ে ২৯টি বেশি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

টানা দুটি গোল্ডেন বুট, এক মৌসুমে মেসির একগাদা রেকর্ড

আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬