ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাবলিগের মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের হাইকোর্টে জামিন হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: এরদোয়ানের সঙ্গে বৈঠক ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি

রাজধানীজুড়ে ২৪টি ককটেল বিস্ফোরণ, এক সপ্তাহে চার বাসে আগুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: রাজধানী ঢাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনে রাজধানীতে অন্তত ২৪টি ককটেল বিস্ফোরণ এবং চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সর্বশেষ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, পল্লবী থানা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতীয় দৈনিকগুলোর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সিনেট ভবনের ফটক, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও ফজলুল হক মুসলিম হলের সামনের এলাকা এবং নীলক্ষেতসংলগ্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় টিএসসি এলাকায় বিস্ফোরণের পর সন্দেহভাজন তিনজনকে আটক করে শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের বাড়ি যথাক্রমে নাটোর, রাজশাহী ও গোপালগঞ্জে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। উড়ালসড়ক থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে। একই সময়ে পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।

এ ছাড়া রাতের দিকে মিরপুর-১-এর সনি হলের সামনে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

বাসে অগ্নিসংযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ককটেল বিস্ফোরণের পাশাপাশি রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ভাটারার ১০০ ফিট এলাকায় দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া আগের রাতগুলোতে রাজধানীর যাত্রাবাড়ী, বনানী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও সংবাদমাধ্যমে উঠে এসেছে।

নাশকতার উদ্দেশ্য দেখছে পুলিশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, এসব ঘটনার পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে পুলিশের ধারণা। প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশি টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজধানীর গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ স্থাপনা ও গণপরিবহনে ধারাবাহিক এসব ঘটনার পেছনে কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তাবলিগের মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

রাজধানীজুড়ে ২৪টি ককটেল বিস্ফোরণ, এক সপ্তাহে চার বাসে আগুন

আপডেট সময় : ০৯:৪১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬