ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় দিতে অস্বীকৃতি হাসনাত আবদুল্লাহর সংসদ অধিবেশনে এমপির বক্তব্যে স্পিকারের রসিকতা বোয়ালমারীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট। একই সঙ্গে এসব নাশকতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জোটটি।

সোমবার (৯ নভেম্বর) জোটের সমন্বয়ক ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত রাজধানী ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন এলাকা যেমন- যাত্রাবাড়ী, মহাখালী, বনানী, সাভার, পল্লবী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একযোগে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় ও জনসাধারণের জানমালের ওপর যে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।

গভীর উদ্বেগের বিষয় হলো, যাত্রাবাড়ী চৌরাস্তায় হেলমেট পরিহিত দুর্বৃত্তদের প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে ১২ দলীয় জোট নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করা, জনগণের মনে ভীতি সঞ্চার করা এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে এই ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে এই কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষী ও নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও ভিডিও যাচাই করে চিহ্নিত করার দাবি জানান ১২ দলীয় জোট। একই সাথে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান জোটটি।

তারা বলেন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের উসকানি ও অরাজকতা রুখে দিতে সর্বদা দেশবাসীর পাশে থাকবে ১২ দলীয় জোট।

বিবৃতিদাতারা হলেন, জোট প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬