ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় দিতে অস্বীকৃতি হাসনাত আবদুল্লাহর সংসদ অধিবেশনে এমপির বক্তব্যে স্পিকারের রসিকতা

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে — মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। হামলায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে আলটিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধাদের নেতাকর্মীরা অংশ নেন। তারা হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার ঘটনা ঘটে। হামলায় হাসিব আল ইসলামের হাতে আঘাত লাগে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় জানা গেছে। তিনি হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। হামলার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, হামলার সময় হাসিব আল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন।

ভিডিওতে দেখা যায়, হামলাকারী হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর হামলাকারী হাসিবের সঙ্গে হাত মেলান এবং পরে আচমকা চাপাতি নিয়ে হামলা করেন। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। তিনি বলেন, ‘হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। হামলার ঘটনাটি ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে।’

প্রীতম দাশ আরও বলেন, ‘শ্রীমঙ্গলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিতে তারা শ্রীমঙ্গল থানায় এসেছেন। হাসিব আল ইসলাম কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম

আপডেট সময় : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬