ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে রিসোর্টে সভা, সাবেক এমপির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: এমপি আব্দুল গফুরের অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ পোশাক শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রমের প্রস্তাব চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ: রাফির হুঁশিয়ারি মৃত্যুপথযাত্রী কিশোরী ও তার মায়ের জগৎ মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তের দাবি বিরোধী দলের

টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাসেল মির্জা,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়া বনে অবস্থান নেয়। পরে বিজিবির একটি টহল দল স্পিডবোট নিয়ে এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে অগ্রসর হয়। একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তা পানিতে রেখে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও পাচার বন্ধে পেশাদারিত্ব, দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি টেকনাফ ও উখিয়ার মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা

আপডেট সময় : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬