ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে রিসোর্টে সভা, সাবেক এমপির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: এমপি আব্দুল গফুরের অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ পোশাক শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রমের প্রস্তাব চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ: রাফির হুঁশিয়ারি মৃত্যুপথযাত্রী কিশোরী ও তার মায়ের জগৎ মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তের দাবি বিরোধী দলের

নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: এমপি আব্দুল গফুরের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার — কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর অভিযোগ করেছেন যে, দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অগ্নিকাণ্ডের শিকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল গফুর বলেন, জুলাইয়ের আন্দোলনের পরও দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, "বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে মানুষের বসবাসের সবধরনের আলামত রয়েছে।" তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা মিতু। আব্দুল্লাহ আল আমিন এমপি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু জানান, বিরোধী দল থেকে সংসদীয় একটি টিম নিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, "বাড়িটি ঘুরে দেখে সেখানে মানুষের বসবাসের স্পষ্ট আলামত পাওয়া গেছে। সাতজন মানুষ সেখানে ঘুমিয়ে ছিলেন। রান্না ও খাওয়াদাওয়ার আলামত রয়েছে, শিশুদের পড়াশোনার পরিবেশও রয়েছে। অর্থাৎ এটি কোনো পরিত্যক্ত বাড়ি নয়।"

তিনি আরও বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে বরং ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, "প্রকৃত ঘটনা উদঘাটনের আগেই এমন বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ নয়।"

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন কমিটির সদস্যরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর পরিদর্শন করেন। এ সময় তারা আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। আগুনে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: এমপি আব্দুল গফুরের অভিযোগ

আপডেট সময় : ১০:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬