ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা সতর্ক — বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী কয়েক দিনের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ আশঙ্কায় ভারতের পূর্ব উপকূলজুড়ে সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে দেশটির কোস্ট গার্ড। সম্ভাব্য দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঠেকাতে জাহাজ ও উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল নিম্নচাপটি। এ সময় এটি শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার পূর্বে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৮৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ছিল।

এ ছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এটি। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আগামী ১৬ নভেম্বর দক্ষিণ ও তৎসংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে এবং ১৭ নভেম্বর মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এরপরের দুই দিনে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কোস্ট গার্ড তাদের জাহাজ ও উড়োজাহাজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। উপকূলীয় রাডার স্টেশনগুলো আবহাওয়াব্যবস্থার গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

সমুদ্রে থাকা জেলে, বাণিজ্যিক জাহাজ ও অন্যান্য নৌযানকে সময়মতো সতর্ক করতে টহল জোরদার করা হয়েছে। চেন্নাইসহ বিভিন্ন স্থানে কোস্ট গার্ডের রিমোট অপারেটিং স্টেশনগুলো ভিএইচএফ চ্যানেলের মাধ্যমে আঞ্চলিক ভাষায় আবহাওয়ার সতর্কবার্তা ও নিরাপত্তা পরামর্শ প্রচার করছে। নোঙর করা জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে।

প্রয়োজনীয় আগাম ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা হচ্ছে। তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ সাড়াদানকারী দল গঠন করেছে কোস্ট গার্ড। প্রয়োজন হলে দ্রুত এসব দল মোতায়েন ও অতিরিক্ত সহায়তা পাঠানো হবে।

এ ছাড়া স্বল্প সময়ের নোটিশে অনুসন্ধান ও উদ্ধার, লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার কার্যক্রম পরিচালনার জন্য জাহাজ ও উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড

আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬