ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

‘পঞ্চায়েত ৫’ মুক্তির সময় পেছাল, নতুন সিজন আসতে পারে ২০২৭ সালে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। গ্রামীণ রাজনীতির গল্প এবং বাস্তবসম্মত চরিত্রগুলোর কারণে গত ছয় বছর ধরে টানা চারটি সিজন সফলভাবে দর্শকদের মন জয় করেছে সিরিজটি। গত বছরের জুনে সিরিজটির সর্বশেষ কিস্তি ‘পঞ্চায়েত ৪’ মুক্তির পরপরই এর পঞ্চম কিস্তির ঘোষণা দেওয়া হয়েছিল। কথা ছিল চলতি বছরেই নতুন সিজনটি মুক্তি পাবে। তবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, এ বছর ‘পঞ্চায়েত ৫’ মুক্তি পাচ্ছে না। বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে সিরিজটির নতুন মৌসুম দর্শকদের সামনে আসতে পারে।

সেই পোস্টে সিরিজের জনপ্রিয় চরিত্র ভুষণ ওরফে বানরাকসের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ট্যাগ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘প্রধানপতির (পঞ্চায়েত প্রধান) ইচ্ছায়, নতুন মৌসুমে নিষেধাজ্ঞা।’ সিরিজটির গ্রামীণ আবহের সঙ্গে মিল রেখে দেয়ালে লেখা ঘোষণার একটি ছবিও প্রকাশ করেছে প্রাইম ভিডিও।

যদিও পোস্টটি প্রকাশের পর দর্শকদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; বিশেষ করে রসিকতার সুরে সিরিজটি মুক্তির বিলম্বের খবর দেওয়াতে। যদিও নির্দিষ্ট করে মুক্তির তারিখটি জানানো হয়নি।

বলা হচ্ছে, চতুর্থ মৌসুমের অসমাপ্ত গল্পের অনেক প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে। ভুষণ ওরফে বানরাকসের চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমারও নতুন মৌসুমে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। সিরিজটির পঞ্চম মৌসুমেও অভিষেক ত্রিপাঠির চরিত্রে ফিরছেন জিতেন্দ্র কুমার। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে পঞ্চায়েত সচিব হিসেবে ফুলেরায় আসা অভিষেকের জীবনই সিরিজটির মূল গল্প।

চন্দন কুমারের লেখা সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। প্রযোজনায় রয়েছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

‘পঞ্চায়েত ৫’ মুক্তির সময় পেছাল, নতুন সিজন আসতে পারে ২০২৭ সালে

আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬