ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার গোপালগঞ্জে এমপির বাড়িতে আগুন, আতঙ্কিত রোগীরা ক্লিনিক ত্যাগ করে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপি নাজিবুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: গণতন্ত্রের পক্ষে একত্রিত হোন রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ইয়াবা ব্যবসায়ী থেকে মানব পাচারকারী-কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় নয়: পুলিশ সুপার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার জেলা পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান (পিপিএম-সেবা)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ বিভিন্ন চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, ইয়াবা ব্যবসায়ী থেকে শুরু করে মানব পাচারকারী, ইভটিজার, ভূমিদস্যু ও ভূমি দখলকারীদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভায় কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

ইয়াবা ব্যবসায়ী থেকে মানব পাচারকারী-কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় নয়: পুলিশ সুপার

আপডেট সময় : ১২:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬