মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরিফের পীর মুফতি কাজী অধ্যাপক গোলাম মহিউদ্দিন লতিফী আল-কাদেরী সাহেবের মমতাময়ী মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন সন্ধ্যা ৬টায় বরুড়ার গাউছিয়া লতিফিয়া কমপ্লেক্স ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় দেশবরেণ্য সুন্নি পীর-মাশায়েখ, আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ‘আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম’ সংগঠনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন।
প্রতিনিধির নাম 

























