ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

সাতক্ষীরায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাংবাদিককে অপহরণের চেষ্টা — সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে এক সাংবাদিককে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি এবং মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন। অভিযোগ অনুযায়ী, বিলাল হোসেনকে বাড়ি থেকে ডেকে এনে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।

বিলাল হোসেন জানান, রাত ২টার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ির সামনে ডাকাডাকি শুরু করেন। তিনি ও তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিক সড়কে গেলে সেখানে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের উপস্থিতি দেখতে পান। অভিযোগ রয়েছে, নেতারা সড়কে পৌঁছানোর পর বিলাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন এবং তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন।

বিলাল হোসেনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করেন। তিনি প্রাণে রক্ষা পেয়ে পাশের একটি মাছের ঘেরে পালিয়ে যান। তবে, ক্ষুব্ধ নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা বিলালের বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেয়।

শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। তারা জানান, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন এবং তাদের সতর্ক করতে গিয়েছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, সাংবাদিক বিলাল হোসেনের ওপর মধ্যরাতে হামলা, চাঁদাবাজি ও অপহরণের চেষ্টা ঘটনায় শ্যামনগরসহ পুরো জেলার সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

সাতক্ষীরায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬