ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী — ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে মোট ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, বাকি ১৯ আসামি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। রায়ে জাবেদকে ৫০ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পৃথক ধারায় পাঁচ বছর ও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রুকমীলা জামানকে একই দুই আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় ৫৬ জনের সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। অপর ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

রায়ে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় জাবেদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুই আইনে মোট কারাদণ্ড ১৫ বছর।

রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পালকে দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পৃথক ধারায় পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. আব্দুল হামিদ চৌধুরীকে শুধু দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলম।

অন্যদিকে বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, ভিশন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদিত ২৫ কোটি টাকার ঋণ পে-অর্ডারের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। এসব প্রতিষ্ঠানও আরামিট গ্রুপের কর্মচারীদের নামে নিবন্ধিত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরে বিভিন্ন হিসাব থেকে অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভিশন ট্রেডিংয়ের ট্রেড লাইসেন্স করা হয়। ওই লাইসেন্স ব্যবহার করে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবির চট্টগ্রামের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়।

পরের বছরের ১৩ ফেব্রুয়ারি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ঋণের আবেদন করা হয়। দুদকের অভিযোগ, প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে।

অভিযোগপত্রে আরও বলা হয়, ঋণের অর্থ চার প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের পর একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে অর্থ জমা দিয়ে দায় সমন্বয় করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব লেনদেনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান গত বছরের ২৪ জুলাই মামলাটি করেন। শুরুতে মামলায় আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে মোট আসামির সংখ্যা দাড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত যে ১৯ জনকে খালাস দিয়েছেন তারা হলেন- মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের আরও মামলা রয়েছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের নামে থাকা সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬