ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি

আপডেট সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬