ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত — মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিচার নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে খণ্ডিত ও বিকৃত তথ্য বলে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি এ বিষয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমে প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত বিচারে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তিনি এজলাসে উপস্থিত ছিলেন এবং প্রধান বিচারপতি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনটি অসত্য ও বিভ্রান্তিকর।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমি আশা করি, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের এই সুস্পষ্ট ব্যাখ্যার পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ইতোমধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত, খণ্ডিত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।’

তিনি উল্লেখ করেন, ‘বিচারপতিগণ বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের নিরপেক্ষতা, সংযম ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে সাধারণত গণমাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি প্রদান করতে পারেন না। ফলে তাঁদের বক্তব্য সম্পর্কে কোনো ভুল, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রচারিত হলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায়।’

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ১০:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬