ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করল দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে লোকসানে কৃষক যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৬০ লাখ টাকা ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার জামালপুরে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে লোকসানে কৃষক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে কৃষকরা লোকসানের শিকার হচ্ছেন। জেলার পেঁয়াজ উৎপাদন প্রতিবছর প্রায় ৩ লাখ মেট্রিক টন হলেও, বীজ উৎপাদন মাত্র ৪৩০ কেজি। জেলার বার্ষিক বীজের চাহিদা প্রায় ৬০ টন, যা স্থানীয়ভাবে পূরণ হচ্ছে না। ফলে কৃষকদের বাইরের জেলা ও ব্যবসায়ীদের ওপর নির্ভর করতে হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঝিনাইদহে ১৫ হাজার ৭ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে ২ লাখ ৯৬ হাজার ১২৬ মেট্রিক টন। চলতি মৌসুমে ১৪ হাজার ৩৭৯ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৫ হাজার ২৪৯ মেট্রিক টন।

জেলার ছয় উপজেলার মধ্যে শৈলকুপায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৭৩৬ হেক্টর জমিতে চাষের পরিকল্পনা রয়েছে। অন্যান্য উপজেলায় মহেশপুরে ৫৬০, হরিণাকুণ্ডুতে ৩৭৭, সদর উপজেলায় ৩৬১, কালীগঞ্জে ১৯৬ দশমিক ৫০ এবং কোটচাঁদপুরে ১৪৮ দশমিক ৫০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলায় বারি পেঁয়াজ-১, লালতীর কিং, লালতীর ক্রস ও নাসিক-৫৩সহ বিভিন্ন জাতের পেঁয়াজ চাষ হয়। প্রতি বিঘায় গড়ে প্রায় ৫০০ গ্রাম বীজ প্রয়োজন, কিন্তু স্থানীয় উৎপাদন মাত্র ৪৩০ কেজি। কৃষকরা পাংশা, রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে বীজ সংগ্রহ করেন। বীজের মান যাচাই না করেই কেনাকাটা করায় অনেকেই নিম্নমানের বীজের ফাঁদে পড়ছেন।

কৃষি বিভাগের মতে, কৃষকদের অসচেতনতাও নিম্নমানের বীজ কেনার অন্যতম কারণ। অনেক কৃষক কৃষি কর্মকর্তাদের পরামর্শ না নিয়ে নিজেদের ধারণায় কিংবা ব্যবসায়ীদের কথায় বীজ কিনছেন। ফলে প্রতিবছর প্রতারিত হওয়ার অভিযোগ উঠছে।

কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে ঝিনাইদহের আবহাওয়া পেঁয়াজবীজ উৎপাদনের জন্য উপযোগী। কৃষক পর্যায়ে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম চলছে এবং বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বীজ বাজার গড়ে তোলার ক্ষেত্রে এখনো বড় ঘাটতি রয়েছে।

জেলা বীজ প্রত্যয়ন অফিস জানিয়েছে, নিম্নমানের বীজ ও অনিয়ম ঠেকাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত বছর পেঁয়াজসহ বিভিন্ন ফসলের ১২৫টি বীজের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কতটি নমুনায় নিম্নমান পাওয়া গেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট অফিস।

শৈলকুপার পেঁয়াজচাষি হাশেম আলী বলেন, ‘ভালো বীজ নিশ্চিত করতে না পারলে পেঁয়াজ আবাদ করা সম্ভব নয়। আমাদের এলাকায় প্রয়োজনীয় বীজ পাওয়া যায় না। দোকানদার ভালো বীজের কথা বলে বিক্রি করেন, কিন্তু জমিতে বপনের পর দেখা যায়, অনেক বীজ গজায় না।’

আরেক কৃষক সজল জোয়ার্দার বলেন, ‘বীজের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে হয়। দোকানদারের কথায় বিশ্বাস করে বীজ কিনি। পরে ক্ষতি হলে কেউ দায়িত্ব নিতে চায় না।’

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ‘স্থানীয়ভাবে কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে বীজ উৎপাদন শুরু করা হয়েছিল। কিন্তু অধিকাংশ কৃষক বাইরের জেলা থেকে বীজ কিনেছেন।’

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘স্থানীয়ভাবে বীজ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের মানসম্মত বীজ ব্যবহারে সচেতন করা হচ্ছে। কৃষকদের নির্ভরযোগ্য উৎস থেকে বীজ সংগ্রহে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করল

ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে লোকসানে কৃষক

আপডেট সময় : ০৬:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬