ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির বিজয়া দশমী আজ টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি বরুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের মৃত্যু

ঢাকার কমিটি বাণিজ্যের অন্যতম হোতা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জোবায়ের ফেন্সিডিল সহ সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৫ই আগস্টের ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন ভারতে আত্মগোপনে থাকার পর গত সেপ্টেম্বর চুয়াডাঙ্গা গেদে বর্ডার সীমান্তে ফেনসিডিলসহ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) হাতে আটক হয়েছেন কমিটি বাণিজ্যসহ বহু অপকর্মের হোতা ঢাকা মহানগর দক্ষিণ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে জোবায়েরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে জোবায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে থানা কমিটি গঠনের সময় নেতাকর্মীদের থেকে মোটা অংকের টাকা নিয়ে কমিটি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কমিটিতে পদ পদবী দেওয়ার কথা বলে বিভিন্ন পদ প্রত্যাশীদের থেকে কাড়ী কাড়ী টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন সময়ে। এই নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি তার কারণ জোবায়েরের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটি বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির সিংহভাগ টাকা তার গুরুকে দিতেন।

২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বৈরাচারী শেখ হাসিনার সাথে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটি বাণিজ্যসহ বহু অপকর্মের হোতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েরও ভারতে পালিয়ে যান। এদিকে কলকাতায় থাকা অবস্থায় তৎকালীন সময়ে ছাত্রলীগের পথ বঞ্চিত নেতাকর্মীদের রোষনালে পড়ে শারীরিকভাবে লাঞ্ছিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে রেহাই পেয়েছেন বলে সূত্র জানায়।

পুলিশ জানিয়েছে, জোবায়ের বিরুদ্ধে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

ঢাকার কমিটি বাণিজ্যের অন্যতম হোতা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জোবায়ের ফেন্সিডিল সহ সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক

আপডেট সময় : ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫