ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ২ বছর পর প্রতারককে ধরলো পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে তথ্য সংগ্রহ করে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রায় দুই বছর পর মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজারের সেলিনা পারভীন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মো. আব্দুল হাই নামে এক ব্যবসায়ী ২০২৩ সালের ২ অক্টোবর প্রতারণার শিকার হন। ওইদিন বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। পড়ে তার (আব্দুল হাই) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংকের কার্ড আপগ্রেড করার কথা বলে তথ্য নেন। কার্ড নম্বর ও পিন সংগ্রহ করে প্রতারক বিকাশের মাধ্যমে মোট ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি বলেন, এ ঘটনায় পরদিন পল্টন মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার নুর উদ্দিনকে (৩৭) শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ২ বছর পর প্রতারককে ধরলো পুলিশ

আপডেট সময় : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫