ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২ ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী

‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কোনো নিরাপদ প্রস্থানের পথ (সেফ এক্সিট) খুঁজছেন না। বরং আগামীতেও তিনি বাংলাদেশেই থাকবেন এবং এখানেই বাকিটা জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয় এবং এটা বলা তাদের তো অধিকার। এটাইতো গণতন্ত্রের চর্চা। প্রতিটা বিষয় নিয়েই যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলুন তো মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো?

তিনি বলেন, যেকোনো একটি বিষয় আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হলে তখন সরকার সে বিষয় নিয়ে কথা বলবে, সে বিষয় নিয়ে কাজ করবে। অনানুষ্ঠানিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তো সরকারের পক্ষে কিছু বলা সম্ভব না।

তিনি জানান, নাহিদ ইসলামের বক্তব্য তাকে খন্ডাতে হবে, এটা উপদেষ্টার খণ্ডানোর বিষয় না।

তিনি আরও বলেন, বক্তব্যটা সুনির্দিষ্ট হলে হয়ত সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হত। এটা হয়ত তাদের ধারণা, তারা মনে করে। তারা তাদের বক্তব্য হিসেবে বলেছে এখানে সরকারের অবস্থান নেওয়ার তো সুযোগ নেই। সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু

‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’

আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫