ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পুলিশি নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী শহর রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।’

‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘সভায় ভিসা জটিলতা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমাধান হবে।’

শিক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘দেশে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সায়েন্স ভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে।’

দেশের ৯টি রেজিম কোম্পানিকে সরকার অতি দ্রুতই অবসায়ন করবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫