ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সোনারগাঁয়ে ১০ হাজার কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা কোস্ট গার্ড স্টেশনের একটি দল কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।অভিযান শেষে মুচলেকা নিয়ে চালক ও হেলপারকে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।জব্দকৃত জাটকা পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

সোনারগাঁয়ে ১০ হাজার কেজি জাটকা জব্দ

আপডেট সময় : ০৯:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫