ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

ফতুল্লায় দেশীয় অস্ত্র ও লুটের স্বর্ণ ও নগদ টাকা সহ ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক:নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করা স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকাসহ ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

‎শনিবার ১৪ ফেব্রুয়ারি ভোর রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই মো. মোজাম্মেল হক, এসআই সনজিব জোয়াদ্দার ও সঙ্গীয় ফোর্স নিয়মিত টহল ডিউটিতে মুসলিমনগর নয়াবাজার এলাকার মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে অবস্থানকালে সন্দেহভাজন ৭/৮ জন ব্যক্তির উপস্থিতি টের পান। পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—
‎১) মো. অলিউল্লাহ হাওলাদার ওরফে ওয়ালিউল্লাহ (৩০), বরগুনা জেলার আমতলী থানার ওয়াপদা সড়ক এলাকার মৃত ইউছুফ হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লা থানাধীন নয়াবাজার মুসলিমনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।।‎২) মো. জাকারিয়া হাওলাদার (২৮), বরগুনা জেলার আমতলী থানার আনোয়ার হোসেনের ছেলে।

‎পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, একটি কাটার, একটি গ্যাস লাইটার/হিটার, নগদ ৮,০০,০০০ টাকা, একটি স্বর্ণের চেইন (ওজন ৪.৪৪ গ্রাম), একটি স্বর্ণের আংটি (ওজন ২.১৬ গ্রাম) এবং বিভিন্ন ডিজাইনের ছোট-বড় ৪০ পিস কানের দুল (মোট ওজন ৩৩.১২ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পলাতক আরও ৭/৮ জন সহযোগীসহ দেশীয় অস্ত্র নিয়ে পঞ্চবটি থেকে কাশিপুর সড়কে মিশুক, অটো ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে ব্যারিকেড দেওয়ার পরিকল্পনা করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়।

‎উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ কোথা থেকে লুট করা হয়েছে— এ বিষয়ে গ্রেফতারকৃতরা এখনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

‎এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন,নিয়মিত টহল জোরদারের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা সংঘবদ্ধভাবে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পলাতক সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

ফতুল্লায় দেশীয় অস্ত্র ও লুটের স্বর্ণ ও নগদ টাকা সহ ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬