ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান ,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বোটে থাকা দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. সিদ্দিক (৪০), পিতা: আইয়ুব আলী এবং মো. ইসমাইল (২৬), পিতা: বাডু মিয়া;
উভয়ের বাড়ি টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এছাড়া মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬