ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের জোরালো অভিযানে ৯ অপরাধী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৫০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ ১ জন, ধর্ষণের চেষ্টা মামলার ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— সজীব (৩৩), সজিব মিয়া (৪০), মোঃ রাসেল (৩১), মোঃ সায়েম মিয়া (১৯), মোঃ নাহিদ হাসান (২২), মোঃ মিরাজ হোসেন (২০), মোঃ হারুন (৫০), উজ্জল হোসেন (২০) এবং রবিউল ইসলাম (১৯)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি নারায়ণগঞ্জে হলেও অন্যদের বাড়ি কুমিল্লা, চাঁদপুর ও মানিকগঞ্জ জেলায়।

‎এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের জোরালো অভিযানে ৯ অপরাধী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬