ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

বিয়ের প্রলোভন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বরুড়ায় একজন আটক, আদালতে প্রেরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম : বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত ছবি-ভিডিও অপব্যবহারের অভিযোগে কুমিল্লার বরুড়ায় গোলাম মোস্তফা মামুন (৪২) কে আটক করেছে পুলিশ। আটকৃত মামুন বরুড়া পূর্বপাড়া (মৌলভী বাজার) এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গারারান এলাকার এক ৩৮ বছর বয়সী প্রবাসী নারী অভিযোগ করেন, পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষণ করে সেগুলো স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা মামুন (৪২) নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করে।

ভুক্তভোগীর বক্তব্য: ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় এবং পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহার করে মানসিকভাবে হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেছেন।

অভিযুক্ত মামুনের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে, তার বাবা আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত অভিযোগগুলো তদন্তাধীন হিসেবেই বিবেচিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

বিয়ের প্রলোভন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বরুড়ায় একজন আটক, আদালতে প্রেরণ

আপডেট সময় : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬