ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময় যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

জনগণ যেন দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পায় সেই লক্ষ্যে আকস্মিক আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নাগরিক সেবার মান নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলার ৬টি সরকারি দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী সফরকালে তিনি সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং জনগণকে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে কঠোর দিকনির্দেশনা দেন।

পরিদর্শন করা দপ্তরগুলো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আড়াইহাজার থানা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস এবং মাহমুদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তরও তিনি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ডিসি রায়হান কবির প্রতিটি দপ্তরের সেবা প্রদান প্রক্রিয়া, রেকর্ডপত্র, হাজিরা খাতা ও অভিযোগ বাক্স যাচাই করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবা গ্রহীতাদের ভোগান্তির বিষয়গুলো জানতে চান।

তিনি বলেন, সরকারি অফিস জনগণের সেবার জন্যই। কোনো নাগরিক যেন হয়রানি, দালাল বা দুর্নীতির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। সেবা সহজ, স্বচ্ছ ও সময়মতো দিতে হবে। দালালের মাধ্যমে কাজ করানোর কোনো সুযোগ থাকবে না। অনিয়ম পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে ডিসি আড়াইহাজার উপজেলায় আয়োজিত কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আইনশৃঙ্খলা, ভূমি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও মাদক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন, সপ্তাহে অন্তত একদিন জনগণের অভিযোগ শুনতে ‘ওপেন হাউজ ডে’ চালু করতে হবে। ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে সেবার চার্ট টাঙিয়ে রাখতে হবে, যাতে সেবাগ্রহীতা সহজে জানতে পারেন কোন সেবার ফি কত।

পরিদর্শন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আড়াই হাজার উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন

জনগণ যেন দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পায় সেই লক্ষ্যে আকস্মিক আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬