ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পুলিশি নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক জঙ্গলে ছুটি কাটালেন সোহা আলি খান ও কুণাল খেমু, দেখা পেলেন বাঘের ১২ দলীয় জোট প্রধান ও মুখপাত্রের অনুপস্থিতিতে জোটের নামে যে কোন সিদ্ধান্ত অবৈধ নাগপুরের দম্পতির ইনডোর জাফরান চাষে বছরে আয় ৫০ লাখ রুপি কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

ইরানে পারমাণবিক অঙ্গীকারের কঠোর যাচাই ব্যবস্থা প্রয়োজন: আইএইএ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ কার্যকর করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

শুক্রবার (২৬ জুন) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেন এমন এক সময়ে, যখন যুদ্ধের অবসানে বৃহত্তর একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রোসি জাপানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, (সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান) চুক্তির উদ্দেশ্য হলো, ইরানে যেন কোনো পারমাণবিক অস্ত্রের উন্নয়ন না ঘটে তা নিশ্চিত করা। তিনি বলেন, ‘কিন্তু শুধু উদ্দেশ্য থাকলেই হবে না। যত দ্রুত সম্ভব একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা কার্যকর করতে হবে।’
ইরান সরকারও খুব স্পষ্টভাবে জানায়, এটি তাদের উদ্দেশ্য নয়।

আইএইএ প্রধান আরও বলেন, তেহরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে কী করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক প্রাথমিক সমঝোতার পর তেহরানের সঙ্গে সংস্থাটির আলোচনা মাত্র শুরু হয়েছে।

গ্রোসি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ কাজ গতি পাবে।’

ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে বেসামরিক পূর্ণাঙ্গ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারেও তারা অনড় অবস্থান বজায় রেখেছে।

গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের আওতায় তেহরান গত জুলাই থেকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ

ইরানে পারমাণবিক অঙ্গীকারের কঠোর যাচাই ব্যবস্থা প্রয়োজন: আইএইএ

আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬