ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক,জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা।

শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

আপডেট সময় : ১২:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬