ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী ! ভবদহ দ্রুত নিরসনের দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন উখিয়ায় র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট এ্যান্ড রেস্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধের আদেশ ভ্রাম্যমান আদালতের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

উখিয়ায় র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেহ তল্লাশিতে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি তাজা এবং একটি আঘাতপ্রাপ্ত গুলি ছিল। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামি, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৫ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

উখিয়ায় র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬