ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল যশোর শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন মতলব উত্তর সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বদলী ! ভবদহ দ্রুত নিরসনের দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন উখিয়ায় র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট এ্যান্ড রেস্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধের আদেশ ভ্রাম্যমান আদালতের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ বস্তা খালি, ভাঙা ও ছিদ্র করা ফেনসিডিল, স্কাফ সিরাপ, বিয়ার ও হুইস্কির বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় প্রথম দফা অভিযান পরিচালনা করা হয়। এ সময় দাসপাড়া এলাকা থেকে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে আরও ৯০ বস্তা খালি, ভাঙা ও ছিদ্র করা ফেনসিডিল, স্কাফ সিরাপ, বিয়ার ও হুইস্কির বোতল জব্দ করা হয়। উদ্ধার করা বোতলগুলোর অধিকাংশই নষ্ট ও ক্রাশ করা অবস্থায় ছিল।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে একই এলাকা থেকে আরও ৯০ বস্তা খালি ও ক্রাশ করা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকজাত পণ্যের বোতল উদ্ধার করা হয়েছে।” তিনি আরও বলেন, “এসব বোতল কারা, কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এখানে এনেছে—তা জানতে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

কুমিল্লায় রাতে ১৭ বস্তা ফেনসিডিল, দুপুরে মিলল ৯০ বস্তা নষ্ট ও ক্রাশ করা মাদকের খালি বোতল

আপডেট সময় : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬