ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২৬:যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল? যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান ! আমরা ঘটনাস্থলে ছিলাম না”—লামার দাঙ্গা মামলায় ভুক্তভোগীদের আর্তনাদ সাতকানিয়া পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত

সাইনবোর্ড মোড়ে অজ্ঞাত গাড়ির চাপায় যুবক নিহত, আহত ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

‎হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে সাইনবোর্ড মোড়ের মাহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত যুবকের নাম মো. ইমন (২২)। তিনি ইয়হাক মাওলানার ছেলে এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মাটনল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন মোর রায়হান (২৫)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি অজ্ঞাতনামা গাড়ির চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারী মো. ইমনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় মোঃ রায়হান আহত হন।

‎সংবাদ পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমানসহ রাত্রীকালীন মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বলেন,দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা গাড়ি ও চালককে শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎এদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

সাইনবোর্ড মোড়ে অজ্ঞাত গাড়ির চাপায় যুবক নিহত, আহত ১

আপডেট সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬