ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু যশোর ঝিকরগাছা উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম? যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক -১

যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশের জেলা প্রতিনিধি: যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি ও ফুল ব্যবসায়ী নেতা আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও ফুলচাষিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোরের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারা এলাকায় নিজ জমিতে কাজ করার সময় আব্দুর রহিম পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি দীর্ঘদিন ধরে দেশের ফুলশিল্পের উন্নয়ন ও বিস্তারে কাজ করে আসছেন। অভিযোগে বলা হয়, তার এই কর্মকা-ের কারণে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, ২০-৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরদিন ১৪ এপ্রিল ২০২৬ সকালে একই চক্র পুনরায় পানিসারা গ্রামে প্রবেশ করে আসাদুল, হৃদয় ও শাহাজান কবিরসহ কয়েকজন ফুলচাষির ওপর লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে স্মারকলিপিতে দাবি করা হয়। এতে আহতদের মধ্যে আসাদুল ও হৃদয় গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, এসব ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ফুলচাষিরা ভয়ভীতির কারণে পানিসারা মোড় ও গদখালী বাজারে তাদের উৎপাদিত ফুল বিক্রি করতে পারছেন না। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এতে আরও বলা হয়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ফুলের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যার ফলে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্মারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা প্রদান, ফুলচাষিদের নিরাপদে বাজারজাত করার পরিবেশ নিশ্চিত, বাজারে সিন্ডিকেট দমন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬