ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু যশোর ঝিকরগাছা উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম? যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক -১

নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আজিজুল হাকিম তুহিন, লামা: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঝটকিবন্যা পাড়ায় সরকারি নিলামে বিক্রি করা বালুর পাশেই আবার নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, কয়েক মাস আগে প্রশাসনের মাধ্যমে জব্দ করা বালু নিয়ম মেনে নিলামে বিক্রি করা হয়। কিন্তু গত ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) রাতে সেই নিলামকৃত বালুর সংলগ্ন এলাকা থেকে পুনরায় বালু উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নিলামকৃত জায়গার মালিক মোঃ সেলিম (স্থানীয়ভাবে পরিচিত পশু ডাক্তার) কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং নতুন করে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকার করেন এবং প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিলামের পাশেই এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি পরিবেশের উপরও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

সরকারি নিয়ম উপেক্ষা করে নিলামের পাশেই নতুন করে বালু উত্তোলন শুধু আইন লঙ্ঘনই নয়, এটি সরাসরি রাষ্ট্রের ক্ষতির কারণ। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি উঠেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম?

আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬