ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু যশোর ঝিকরগাছা উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম? যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক -১

মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক এবং ডাকাতির প্রস্তুতি, সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সর্বমোট ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ পিচ ইয়াবাসহ ১ জনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাবু (৩২), আব্দুল আলী, খালেক, মাহবুব আলম, আব্দুল লতিফ, আল আমিন, মোসাঃ রীনা, শাওন হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে মিশু (৩৫), মোঃ সালাম (৩৭), শফিকুল ইসলাম ওরফে রাজু (৩১), আলিফ (৩০) এবং বখতিয়ার ইসলাম শিমুল ওরফে শ্যামল (৪২)।‎অভিযান শেষে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩

আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬