ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু যশোর ঝিকরগাছা উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম? যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক -১

সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ঘটিকায় বিদ্যালয় ক্যাম্পাসে (মিজমিজি কান্দাপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব বিল্লাল হোসেন রবিন, সিদ্ধিরগঞ্জ থানা বেসরকারি শিক্ষা ঐক্য পরিষদের সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান, ব্যাংকার, সমাজকর্মী ও ব্লগার জনাব তৌহিদ হোসেন মজুমদার, সাবেক প্রধান শিক্ষক আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের জনাব মোঃ মজিবুর রহমান হাওলাদার, ফতুল্লা থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ সৈয়দ জাফর, সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও নাসিক ২ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী জনাব মোক্তার হোসেন মুক্তুল এবং কুতুবপুর ১ নং ওয়ার্ড যুবদল (ফতুল্লা থানা) সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন আলম মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ নুর আলম।

‎বক্তারা তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। মোবাইল ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে তোমরাই একদিন দেশের নেতৃত্ব দেবে।”

‎প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে। বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন জরুরি, তেমনি এর অপব্যবহার থেকে দূরে থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরাই দেশের আগামী দিনের কর্ণধার—তোমাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। তাই এখন থেকেই নিজেদেরকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬