ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ১ ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রামগড়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে সংঘর্ষ ইউএনও-ওসিসহ আহত ১৫ টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩ হাজার ইয়াবাসহ আটক ১ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি মাদকের ভয়াল থাবায় বিপর্যস্ত আতঙ্কে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি টেকনাফে যৌথ অভিযান বুলেটপ্রুফ জ্যাকেট-গোলাবারুদ উদ্ধার শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার শাহপরীর দ্বীপে অপহরণ চক্রের মূলহোতা আটক আইনজীবী সমিতির সদস্য রাজীবকে শোকজ

টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) বিকেলে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটক ব্যক্তি হলেন মোঃ আরাফাত উদ্দিন (২০)। তিনি কক্সবাজার সদরের খুরুশকুল দক্ষিণ ডেইল পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুর মোহাম্মদ ও মাতার নাম আঞ্জুমান নাহার।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইক থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা, ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০২:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬