ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তৃণমূল থেকে উঠে আসা আপোষহীন আতাউল্লাহ আল কাদেরী টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা? নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুর,সম্পাদক বনি রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান চট্টগ্রামের পটিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত 

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার  : মৌলভীবাজার পৌর শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এটি পরিকল্পিত হ*ত্যা কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৩ মে ২০২৬) রাত প্রায় ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ম*রদেহ উদ্ধার করা হয়।

নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপশন (অভ্যর্থনা) শাখায় কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি শহরের ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে উঠে আসা আপোষহীন আতাউল্লাহ আল কাদেরী টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬