ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে গভীর রাতে ব্যবসায়ীপুত্রের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু কারবালা প্রান্তরে শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :এসপি মিজানুর রহমান কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির পবিত্র আশুরা উপলক্ষে ওয়ায়েস করনী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের বাণী ২৪ ঘণ্টায় যশোরে নতুন ৫ ডেঙ্গু রোগী শনাক্ত বয়স্ক ভাতার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, সমাজকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জনগণ যেন দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পায় সেই লক্ষ্যে আকস্মিক আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত বিয়ের প্রলোভন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বরুড়ায় একজন আটক, আদালতে প্রেরণ

যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২৬ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিবুল ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার জাফরনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। ঝাড়ফুঁকের পর তাকে আজ শুক্রবার ভোর ৬ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭ টার দিকে রাকিবুল মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান,রাকিবুলের বাম হাতের আঙ্গুলে সাপে কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর সাপে কামড়ের পর তাকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে গভীর রাতে ব্যবসায়ীপুত্রের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

যশোর ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬