ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির সুদ না কমলে বিনিয়োগ বাড়বে না নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ নকআউটে আর্জেন্টিনা-স্পেনের দেখা হতে পারে যেভাবে সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা  যশোর সীমান্তে প্রায় দুই কোটি ২৩ লাখ টাকার ১৩ টি স্বর্ণের বারসহ আটক-০১

সিদ্ধিরগঞ্জে সাইলো গেটে মোসলে উদ্দিন সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি উদার গণতান্ত্রিক দল : সাবেক এমপি গিয়াস উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে সাইলো গেটে মোসলে উদ্দিন সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি উদার গণতান্ত্রিক দল : সাবেক এমপি গিয়াস উদ্দিন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেছেন, বিএনপি হলো একটি উদার গণতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক দল। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে।

দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জনপ্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর সাবেক প্রধান উপদেষ্ট সভাপতি, মোসলেহ উদ্দিন সেলিম গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষের সুনাম খ্যাতি নষ্ট করে গেছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমলে এখানকার সন্ত্রাসীদের গডফাদার ও তার সঙ্গী সাথীরা। আমরা চেষ্টা করছি সে দুর্নাম গুছিয়ে কীভাবে নারায়ণগঞ্জকে সুনামের পথে নিয়ে আসতে পারি।

তার আগে বিকেলে সাইলো গেইট এলাকায় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিএনপির নেতা মোসলেহ উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে মোসলেহ উদ্দিন সেলিম দেশে ফিরে আসলে এ সংবর্ধনার আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা।

পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে সাবেক এমপি গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি স্থানীয় যুবসামজ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সাইলো গেটে মোসলে উদ্দিন সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি উদার গণতান্ত্রিক দল : সাবেক এমপি গিয়াস উদ্দিন

আপডেট সময় : ১২:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫