ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা দশতলা এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডে শেষ হয়। এতে শত শত নেতা-কর্মী এবং স্থানীয় মানুষ অংশগ্রহণ করে র‌্যালিটিকে মুখরিত করে।

প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন.এস. রুবেল বলেন, “বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় লড়াই করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজও দেশের মানুষের হৃদয়ে অমর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবে।”

জিয়ার সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন উদ্দীপনার দিন। এ দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলার শপথ নিচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জিয়ার সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জি এম সুমন মুন্সী, জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্য সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ মাসুম হোসেনসহ আরও অনেকে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫