ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে ছেলে-মেয়ের মৃত্যুর মর্মান্তিক ঘটনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে এক পুরুষ ও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উভয়ই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

‎নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের প্রয়াত লেদু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (২৬) এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ফারুক মিয়ার কন্যা আফসানা বিথী (৩১)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহিম সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিবেশীরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

‎অন্যদিকে, একই রাতে গোদনাইলের সৈয়দপাড়া এলাকা থেকে আফসানা বিথীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘ সময় হতাশার সঙ্গে যাতায়াত করছিলেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। আফসানা বিথীর মৃত্যুর ঘটনায়ও আমরা তদন্ত শুরু করেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উভয় ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে ছেলে-মেয়ের মৃত্যুর মর্মান্তিক ঘটনা

আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫