ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

ফতুল্লায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে আজমেরী ফুড কোঃ লিঃ-এর মালিককে জরিমানা ও কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের ফতুল্লার সন্তাপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-১ ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে আজমেরী কনজুমার ফুড কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক ওয়াহিদ (৪৩) কে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে ১,০০,০০০/- টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অর্থ অনাদায়ে ৭ দিনের অতিরিক্ত কারাদন্ড দেয়া হয়েছে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশ অমান্য করে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে খাদ্য উৎপাদন ও বিক্রয় করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই অবৈধ কর্মকাণ্ডের তথ্য র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্তের মাধ্যমে নিশ্চিত করে।

‎মোবাইল কোর্টে অভিযুক্ত মালিককে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। র‍্যাব-১১ জানিয়েছে, এ ধরনের অভিযান জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎র‍্যাব-১১ গত ০৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৪০ জনকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১০৮টি অস্ত্র, ১৩৫৫ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদক। এছাড়া অপহরণকারী, ছিনতাইকারী, ডাকাত ও প্রতারণার আসামিরা আইনের আওতায় আনা হয়েছে।

‎র‍্যাব-১১ ও জেলা প্রশাসন বলেছে, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

ফতুল্লায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে আজমেরী ফুড কোঃ লিঃ-এর মালিককে জরিমানা ও কারাদন্ড

আপডেট সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫