ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী ছুটিতে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান যশোরের শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার নাফ নদীতে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার যশোরে ডেঙ্গু রোগী ৫২৬, হাসপাতালে ভর্তি ৩৫ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক

ভোরে র‍্যাবের অভিযান, নরসিংদীতে দুই ভাই হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  ‎

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মামুন (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সদস্যরা। বুধবার (০৫ নভেম্বর ২০২৫) ভোর সাড়ে পাঁচটার দিকে নরসিংদী জেলার শিবপুর থানাধীন সিএনবি বাজার এলাকায় র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিকদল বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি মামুন (৫৫),নরসিংদী জেলার শিবপুর থানার বইলাব (উত্তরপাড়া) এলাকার মৃত আব্দুল লতিফ ছেলে।র‍্যাব সূত্রে জানা যায়,বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে হত্যার মূল আসামিকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গ্রেফতারকৃত আসামি মামুন তার বাড়ির বাথরুমের পানি পাশের ভিকটিম দুই ভাই সোহাগ ও রানার বাড়ির উঠানে ফেলে দেন। এতে তাদের উঠান ভিজে যায়। এ নিয়ে প্রতিবেশী ও চাচা মামুনকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করতে বললে তিনি সম্মত হন। কিন্তু পরদিন ১০ সেপ্টেম্বর বিকালে মামুন আবারও বেশি পরিমাণ পানি ছেড়ে দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করলে নিহত দুই ভাই প্রতিবাদ জানায়। এতে মামুন ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা, দা, বল্লম, লোহার রড ও লাঠি নিয়ে সোহাগ ও রানাকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে নিহত সোহাগের স্ত্রী বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নরসিংদীর শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী ছুটিতে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

ভোরে র‍্যাবের অভিযান, নরসিংদীতে দুই ভাই হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  ‎

আপডেট সময় : ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫